Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

দখলমুক্ত করার দাবি

Jahirul Islam by Jahirul Islam
November 11, 2023
দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসান, দুমকীঃ পটুয়াখালীর দুমকীতে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিবর্গ। এতে ওই গ্রামের অন্তত ৫০০ একর কৃষিজমিতে বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং শুকনা মৌসুমে দ্রুত পানির সংকট দেখা দেয়। এ অবস্থায় এসব জমিতে আমনসহ রবি শস্য চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খালের ওই অবৈধ বাঁধ অপসারণ করে দখলমুক্ত করার দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষকেরা।
শনিবার(১১ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ চরবয়েড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত ডাঙ্গার খালটি এখন বদ্ধ খালে পরিণত হয়েছে। বাঁধ দিয়ে মাছ চাষের ফলে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। দুই কিলোমিটার খালের মধ্যে দক্ষিণ দিক থেকে মাস্টার নূর আলী হাওলাদার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশে ৩ জায়গায় বাঁধ দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ বেহুন্তি, চায়না দুয়ারী জাল পেতে রেখেছে স্থানীয় অসাধু লোকজন।
এ ঘটনায় খালের বাঁধ অপসারণ চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে ইউনুস মৃধা, রাজ্জাক মৃধা, শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, মাছ চাষের কারণে শুকনা মৌসুমে খালের পানি শুকিয়ে যাওয়ায় প্রয়োজনীয় পানি পাচ্ছেন না তারা। বিপরীতে বর্ষার সময় খালের পানি উপচে খালপাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি ও কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে। ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তদের একজন হারুন মৃধা জানান, আমরা গরু বাছুর নিয়ে চলাচলের জন্য বাঁধ দিছি। সাঈদ মৃধা নামের একজন ২ বছর মাছ চাষ করেছেন। কিন্তু তাতে কোন লাভ-টাভ তেমন হয় না। তাই এ বছর আর মাছ ফালায় নি।
এদিকে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম মৃধা বলেন, বাঁধের দক্ষিণ দিক ধানের জমির সাথে উন্মুক্ত। সেখানে ওই পরিত্যাক্ত কচুরিপানাযুক্ত খালে আমার বিরুদ্ধে মাছ চাষের অভিযোগ অসত্য।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. বাকের আলী বাবুল বলেন, আমি মেম্বার হওয়ার পর থেকে স্থানীয় কৃষকেরা আমাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।
ইউএনও মো. আল ইমরান এই বাংলাদেশকে বলেন, প্রবহমান খালে বাঁধ দেওয়ার নিয়ম নেই, এটি অপরাধ। লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দশমিনায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু

দশমিনায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু

July 2, 2026
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ দুমকির অধ্যাপক ইদ্রিস আলী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ দুমকির অধ্যাপক ইদ্রিস আলী

July 27, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist