Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীর ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

Jahirul Islam by Jahirul Islam
December 18, 2023
পটুয়াখালীর ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪টি আসনের ২২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার খান আবির মোহাম্মদ শাহানুর খান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে দশটি দলের ১৯ জন প্রার্থী এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করবেন। দলসমূহের প্রার্থীদেরকে তাদের দলের নিজস্ব প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের ঈগল এবং ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়। পটুয়াখালী ১,৩ ও ৪ আসনে ৬ জন করে প্রার্থী এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে ৪ জন প্রার্থী তাদের প্রতীক গ্রহন করেছেন।
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল), তরিকত ফেডারেশনের মো. খলিলুর রহমানকে (ফুলের মালা), জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন (ছড়ি), এনপিপির মোঃ নজরুল ইসলাম আম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার (ডাব) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী ২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ নৌকা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বি.এন.এফ) এর জোবায়ের হোসেন টেলিভিশন, তৃণমূল বিএনপি’র মাহাবুবুল আলম সোনালী আঁশ, জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার লাঙ্গল প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা নৌকা, জাতীয় পার্টির মোঃ নজরুল ইসলাম লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম (একতারা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ.ওয়াই.এম কামরুল ইসলাম (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল আবুল হোসেন (ঈগল) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার (লাঙ্গল), জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল), বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব), স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল) এবং আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক) প্রতিক পেয়েছেন।
আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পটুয়াখালী জেলায় ৫০৭ টি ভোট কেন্দ্রে ১৪ লক্ষ ৯ হাজার ৫শ ৩০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকিতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুমকিতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 1, 2026
দুমকিতে সিএনজির ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী আহত

দুমকিতে সিএনজির ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী আহত

August 12, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist