Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মশালায় ২৬০ জনকে গাছের চারা প্রদান

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 2, 2026
কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মশালায় ২৬০ জনকে গাছের চারা প্রদান
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষ রোপণ বিষয়ক কর্মশালা এবং ২৬০ সুবিধা বঞ্চিত নারী ও শিক্ষার্থীকে গাছের প্রদান করা হয়েছে।

টিআরফান্ড এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ট্রিপ্ল্যান্টেশন প্রজেক্টের তত্ত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান খান।

আজ বুধবার ‘নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ, সিসিটি সভাপতি হেবল বৈদ্য। উপস্থিত ছিলেন সিসিটি সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সিসিটি সদস্য জুলিয়েট বাড়ৈ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ প্রমুখ।

কর্মশালায় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি, চারার পরিচর্যা, উপযুক্ত প্রজাতি নির্বাচন, কমিউনিটির অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহনকারী ২৬০ জনকে চার প্রজাতির নয়টি করে দুই হাজার ৩৪০ টি আম, হরিতকি, রেইনট্রি ও নারিকেল গাছের চারা প্রদান করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ১৫ বছর ঘরবন্দী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন

কলাপাড়ায় ১৫ বছর ঘরবন্দী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন

August 29, 2026
দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে রেকর্ডীয় মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে রেকর্ডীয় মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

July 22, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist