দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুমকির আয়োজনে ‘‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নমিতা রানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, দুমকি উপজেলা জামাতের সভাপতি মাওলানা মোঃ জালাল আহমেদ, দুমকি টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধক্ষ মোঃ জামাল হোসেন, মুরাদিয়া ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ৫টি ইউনিয়নের সমবায়ী সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ, ৫ জন নারী উদ্যোক্তাকে স্বল্প সুদে ৬ লাখ পঁচিশ হাজার টাকা পল্লী উদ্যোক্তা ঋন প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।







