Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 16, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। অনেক স্থানে থেম থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল বিকালে দেশের বৃহত মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছধরা ট্রলার।

জেলে আ: রশিদ আক্ষেপ করে বলেন, আমাদের কপালে কি আছে জানিনা,এক দিকে সাগরে মাছ পাইনা,আরেক দিকে আবহাওয়ার এই করুন অবস্থা। আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের গরীব লোকগুলোকে নিয়ে যাও।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন,সাগরে মাছধরারত সকল ট্রলার কিনারে ফিরে আসছে। কিছুদিন আগে গেলো সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা তারপর আবহাওয়ার এই পরিনতি। জেলে সহ আমর যাহার এই মাছের ব্যবসায় আছি আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। এখন আল্লাহ উপর ভরসা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

October 22, 2023
আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ

আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ

August 26, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist