Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

যারা বৃত্তি অর্জন করেছো তারা শুধু নিজের পরিবারের নয়, পুরো বাউফলের গর্ব

— ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 17, 2026
যারা বৃত্তি অর্জন করেছো তারা শুধু নিজের পরিবারের নয়, পুরো বাউফলের গর্ব
Share on FacebookShare on Twitter

মোঃ খলিলুর রহমান, বাউফল : আজ যারা বৃত্তি অর্জন করেছো তারা শুধু নিজের পরিবারের নয়, পুরো বাউফলের গর্ব। তাদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালী -২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

ড. মাসুদ বলেন, একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ। তাদের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের পথ তৈরি করবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। নৈতিকতা, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে আজকের এই মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ হওয়ার বিকল্প নেই। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদেরও সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে, যাতে তারা আদর্শ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি কে. এম. তামিম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম সোহেল, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর এবং বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লিমন হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, সুধীজন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের আহমেদ সান বলেন, ‘‘বৃত্তি অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের এই সংবর্ধনা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করে দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই।’’

রেজওয়ানা বিনতে রফিক বলেন, ‘‘আমাদের সাফল্যকে এভাবে মূল্যায়ন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। এই সম্মাননা ভবিষ্যতে আরও ভালো ফল করার আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। আমি নিয়মিত পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই।’’

নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুহা ইসলাম বলেন, ‘‘এই সম্মাননা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতায় আমি এই সাফল্য পেয়েছি। সামনে আরও ভালো ফল করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চাই।’’

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করলে তাদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পায়, যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদ, কলম, বিভিন্ন দোয়া সম্বলিত স্টিকার, মোটিভেশনাল ও ইসলামিক বইসহ শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাসক ও সচিবের বিরুদ্ধে

কলাপাড়ায় ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাসক ও সচিবের বিরুদ্ধে

August 27, 2026

ছাত্রদলের তালা, ভেঙে দিয়েছে ছাত্রলীগ

November 15, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist