Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 20, 2026
পবিপ্রবি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘‘Adaptive Delta management for a climate Resident agriculture and food usecurity in South Central and Southwest coastal Bangladesh’’ (ADM-CRAFT) শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে এস এম হেমায়েত জাহান বলেন, ‘‘জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোড়দার করার কোন বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ভিওিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।’’

সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো:রেজাউল করিম। জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ক্ষেএে তিনি কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিওকে একত্রে কাজ করার গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো:হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো: নুরনবী, পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথিগণ বক্তব্যে উক্ত প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া, নেদারল্যান্ড এম্বাসি, ঢাকার ডেলিগেটেড প্রতিনিধি নীলচে কিলেন গেস্ট অফ অনার হিসেবে এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কি নোট প্রেজেন্টেশন ও সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন। এই ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

October 13, 2023
ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

September 22, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist