Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 24, 2026
পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি গাজী মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল নেমেছিল।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা শহরের বড় জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু ইউছুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, মরহুমের ভাগ্নে ও সাবেক ইউপি চেয়ারম্যান নিপু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত মুসল্লি।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান তার বড় ভাই মরহুম গাজী নেছার উদ্দিন বুলবুলের ছেলে গাজী তৌফিক উদ্দিন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে গাজী মঈন উদ্দিন টারজন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নৌকার প্রার্থী আফজালের আগমনে আনন্দ মিছিল

নৌকার প্রার্থী আফজালের আগমনে আনন্দ মিছিল

November 28, 2023
২১ বছরেও শেষ হয়নি মির্জাগঞ্জ অডিটোরিয়ামের নির্মাণ কাজ

২১ বছরেও শেষ হয়নি মির্জাগঞ্জ অডিটোরিয়ামের নির্মাণ কাজ

July 11, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist