Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী জাহিদের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 31, 2026
কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী জাহিদের
Share on FacebookShare on Twitter

বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে বাড়ি ফেরার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে এবং সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে গিয়েছিলেন। আনন্দঘন ভ্রমণ শেষে শুক্রবার সকালে তারা মাদারীপুরের শিবচরের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে বৃষ্টির কবলে পড়ে পটুয়াখালীর খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য আশ্রয় নেন বন্ধুরা। বৃষ্টি থামার পর পুনরায় যাত্রা শুরু করলে জাহিদের চালিত মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়।

এ সময় জাহিদ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই সায়েম শোকে বিহ্বল হয়ে বলেন, “কয়েক মুহূর্ত আগেও সবাই একসঙ্গে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হলো।”

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা শাহিন হাওলাদার বিলাপ করতে করতে বলেন, “আমার ছেলে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা বেড়াতে গিয়েছিল। ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় বিভিন্ন পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ

গলাচিপায় বিভিন্ন পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ

October 13, 2023
গলাচিপায় বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

গলাচিপায় বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

July 13, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist