Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

জুলাই হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 1, 2026
জুলাই হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
Share on FacebookShare on Twitter

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই হত্যাকাণ্ড ও শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​শনিবার (১ আগস্ট) সকালে জেলা জামায়াতের উদ্যোগে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. তামিম হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী পৌরসভা মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান।

​বক্তারা অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ​জেলা জামায়াতের সেক্রেটারি মো. শহীদুল ইসলাম আল কায়ছারী, সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ ও অধ্যাপক মো. আলমগীর হোসাইন, ​জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইদুর রহমান খান, ​পটুয়াখালী পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবুল বাশার, পটুয়াখালী সদর উপজেলা আমির মাওলানা মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

​কর্মসূচির শেষে পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মো. মোশাররফ হোসাইন হাওলাদার দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

July 19, 2026
তালতলীতে চোলাই মদসহ আটক-২

তালতলীতে চোলাই মদসহ আটক-২

December 2, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist