মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাইফুল আলম রঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধাসহ উপজেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া সভায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মির্জাগঞ্জের আহত জুলাই যোদ্ধারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নূর হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা এবং সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।







