Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় প্রতিবেশীদের নির্যাতনে এসএসসি পরীক্ষার্থীসহ মা আহত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 8, 2026
কলাপাড়ায় প্রতিবেশীদের নির্যাতনে এসএসসি পরীক্ষার্থীসহ মা আহত
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের নির্মম নির্যাতনে মা হাওয়া বেগম এবং তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফারজানা বেগম গুরুতর আহত হয়েছেন। হামলায় শিক্ষার্থীর বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে।

​শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ বছরের স্কুলছাত্র রবিউলকে মন্দ বলার কারণ জানতে চাওয়ায় প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা এবং সুখী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর চড়াও হন। হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে সারা শরীরে উপুর্যুপরি পিটিয়ে জখম করেন। মায়ের আত্মচিৎকার শুনে মেয়ে ফারজানা বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায় এবং পিটিয়ে তার বাম হাতের একটি আঙুল ভেঙে দেয়।

​স্থানীয়দের সহায়তায় আহত মা ও মেয়েকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ফারজানা স্থানীয় চম্পাপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আসন্ন এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণ নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে।

​এ বিষয়ে অভিযুক্ত জামাল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস জানান, বিষয়টি পুলিশ জেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

August 28, 2026
বরগুনায় নৌযান শুমারি-২০২৬ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

বরগুনায় নৌযান শুমারি-২০২৬ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

August 2, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist