Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় কুয়ায় পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 11, 2026
গলাচিপায় কুয়ায় পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশের খোলা কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। ফলে মাসুম গ্রামে দাদা-দাদির সঙ্গেই বসবাস করছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাইয়ে দেন। এরপর খেলার ছলে শিশুটি বাড়ির উঠানের পাশে চলে যায়। সবার অলক্ষ্যে কোনো একপর্যায়ে সে পাশের একটি কুয়ায় পড়ে যায়।

কিছুক্ষণ পর নাতিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে বাড়ির পাশের কুয়ায় নেমে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এটি একটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

January 1, 2024
বরগুনা-০১ আসন; মাঠে টুকু, নড়বড়ে শম্ভু

বরগুনা-০১ আসন; মাঠে টুকু, নড়বড়ে শম্ভু

October 17, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist