Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 12, 2026
দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে ডাচবাংলা ব্যাংকের নৈশপ্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ রিমন রায়হান ও কামরুল হাওলাদারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে দুমকি থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার ১০ আগস্ট আনুমানিক ৩ টার দিকে কালাম সরদার ডাচবাংলা ব্যাংকের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিও অফিসের সামনে পৌঁছালে রিমন, কামরুলসহ অজ্ঞাতনামা ২-৩ জন পূর্ব জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার পথরোধ করে বেধড়ক মারধর করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় একটি এজাহার দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। ঘটনায় ১ নং আসামী রিমন রায়হানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নাসির উদ্দিন

কলাপাড়ায় মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নাসির উদ্দিন

September 25, 2023
বিসিএস ৪৩তম প্রশাসন ক্যাডারে আবিদের মেধাক্রম ৩২

বিসিএস ৪৩তম প্রশাসন ক্যাডারে আবিদের মেধাক্রম ৩২

January 1, 2024

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist