Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় সালিস বৈঠকে হাতাহাতি থেকে রণক্ষেত্র, আহত ১০

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 28, 2026
কলাপাড়ায় সালিস বৈঠকে হাতাহাতি থেকে রণক্ষেত্র, আহত ১০
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলার বানাতী বাজারের প্রায় ৩৫০টি দোকানপাট বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত এবং শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বানাতী বাজারের রমনী (৪০) নামে এক ব্যক্তির সেলুনের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই বাকপ্রতিবন্ধী নারী। অভিযোগ ওঠে, এ সময় রমনী ওই নারীর হাত ধরে টেনে সেলুনের ভেতরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যবসায়ী প্রত্যক্ষ করলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি সালিস-বৈঠকের মাধ্যমে মীমাংসার জন্য একত্রিত হন। বৈঠকে অভিযুক্ত রমনীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এতে দ্বিমত পোষণ করে স্থানীয় ব্যবসায়ী জুয়েল অভিযুক্তকে নিজের জিম্মায় নেওয়ার আগ্রহ দেখান। এ নিয়ে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে জুয়েলের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়, যাতে রুবেল হাওলাদারসহ ৩ জন আহত হন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সুষ্ঠু বিচারের দাবিতে বাজারে অবস্থান নিলে আবারও দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত আটজন আহত হন। দুই দিনের সংঘর্ষে আহতদের মধ্যে সাতজন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মারামারির পর বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন জানান, শ্লীলতাহানি ও পরবর্তী হামলার পুরো ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত বানাতী বাজারের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী বা আহত পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

October 24, 2023
বাউফলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ; বিএনপি ছিলো নিষ্ক্রিয়

বাউফলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ; বিএনপি ছিলো নিষ্ক্রিয়

October 29, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist