Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ঢাকা-পটুয়াখালী নৌ রুটে নৌ-পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 30, 2026
ঢাকা-পটুয়াখালী নৌ রুটে নৌ-পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ
Share on FacebookShare on Twitter

নৌ পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ট্রলার চালকরা। অভিযোগ, ঢাকা থেকে পণ্য নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে আসার পথে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে হয়রানি করা হয় বলেও দাবি করেন তারা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-পটুয়াখালী নৌপথে চলাচলকারী ট্রলার চালকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক ট্রলার চালক অংশ নেন।

মানববন্ধনে চালকরা বলেন, বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের সময় নৌপথের বিভিন্ন এলাকায় তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ এলাকায় নৌ পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ করেন তারা। টাকা না দিলে মিথ্যা মামলায় জড়ানোর কারণে অনেক সময় দূর-দূরান্তে গিয়ে মামলার বিষয় মোকাবিলা করতে হয়। এতে সময় ও অর্থ দুই দিক থেকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন তারা।

ট্রলার চালক জহিরুল গাজী বলেন, ‘ঢাকা থেকে বিভিন্ন মালামাল নিয়ে আসার সময় নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় নৌ পুলিশ আমাদের কাছ থেকে চাঁদা নেয়। চাঁদা দিতে না চাইলে মিথ্যা মামলা দেওয়া হয়। পরে ওই মামলায় হাজিরা দিতে বিভিন্ন জায়গায় যেতে হয়। এতে আমাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে।’

এমবি রাবনা বাদ-এর চালক আসলাম মৃর্ধা বলেন, ‘ছোটবেলা থেকেই ট্রলার চালাই। দীর্ঘদিন ধরে এ পথে বিভিন্ন মালামাল পরিবহন করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও হয়রানির কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।’

পরে মানববন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে নৌ পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে পটুয়াখালী পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

July 13, 2026
প্রতিমন্ত্রী নুরের বহরের মোটরসাইকেল দুর্ঘটনায় ৫ নেতাকর্মী আহত

প্রতিমন্ত্রী নুরের বহরের মোটরসাইকেল দুর্ঘটনায় ৫ নেতাকর্মী আহত

August 29, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist