Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিল মানব উন্নয়ন পরিষদ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 5, 2026
দশমিনায় ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিল মানব উন্নয়ন পরিষদ
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

​শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে ‘দশমিনা উপজেলা মানব উন্নয়ন পরিষদ’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মানব উন্নয়ন পরিষদের মহাসচিব মো. মশিউর রহমান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ​মো. সালাউদ্দিন সৈকত, দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ​আবুল বাশার।

​এছাড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি মানব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে একটি করে ডায়েরি উপহার দেওয়া হয়েছে।

​আয়োজকেরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই নিয়মিত এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের, কারাগারে স্ত্রী

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের, কারাগারে স্ত্রী

July 22, 2026
পবিপ্রবি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

পবিপ্রবি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

July 20, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist