Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কাউন্সিল সম্পন্ন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 11, 2026
পটুয়াখালীতে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কাউন্সিল সম্পন্ন
Share on FacebookShare on Twitter

নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা কাউন্সিল-২০২৬’ থেকে এই ধন্যবাদ জানানো হয়।

​সমিতির আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মুনীরুজ্জামানের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আশিকুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন খান, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান এবং যুগ্ন-মহাসচিব মোঃ মেহেদী হাসান।

​কাউন্সিলে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে-স্কেলের অনুমোদন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে অনুমোদনই শেষ নয়, দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা উল্লেখ করেন, পে-স্কেল কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়; এটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান, পেশাগত মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য অধিকারের সাথে জড়িত। তাই বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকর করা জরুরি।

​কেন্দ্রীয় সভাপতি আবদুল মালেক তার বক্তব্যে বলেন, ‘‘শতভাগ মূলবেতন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ বিশেষ ভাতা বহাল রাখতে হবে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নের আগ পর্যন্ত এই ভাতা চালু থাকলে কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা লাঘব হবে।’’ সংগঠনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

​কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট পটুয়াখালী জেলার নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহাসচিব আশিকুল ইসলাম। নবগঠিত এই কমিটিতে সদ্যবিদায়ী সদস্য সচিব মোঃ মুনীরুজ্জামানকে সভাপতি এবং মির্জাগঞ্জ ইউনিয়নের ভূমি প্রশাসনিক কর্মকর্তা আল মামুন মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে জাতীয় পার্টির আনন্দ মিছিল

দুমকিতে জাতীয় পার্টির আনন্দ মিছিল

November 27, 2023
চিরনিদ্রায় শায়িত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এমপি

চিরনিদ্রায় শায়িত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এমপি

October 22, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist