Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল বাংলাদেশ নৌবাহিনী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 12, 2026
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল বাংলাদেশ নৌবাহিনী
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামের একটি মৎস্য ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নৌবাহিনীর জাহাজ ‘পদ্মা’ সফল এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

​নৌবাহিনী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ট্রলারটি পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে এটি ১২ জন জেলেসহ সমুদ্রে ভাসতে থাকে।

বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং সী স্টেট ৪-এর তীব্র উত্তাল পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার রাতে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধানের পর রাডারের সাহায্যে ট্রলারটি শনাক্ত করা হয় এবং রাত ১০টা ৩০ মিনিটে জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়।

​উদ্ধারের পরপরই নৌবাহিনীর সদস্যরা বিপদগ্রস্ত জেলেদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টো (টেনে নেওয়া) করে সুন্দরবন সংলগ্ন দুবলার চরের কোস্ট গার্ড আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রলার ও জেলেদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।

​দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপ ও পেশাদারিত্ব উপকূলীয় জেলেদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

January 26, 2024
আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ

আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ

August 26, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist