Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ‘আরসিসিই’ সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 28, 2026
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ‘আরসিসিই’ সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 6; shaking: 0.000000; highlight: 1; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0002,0.0000; brp_del_sen: 0.1300,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:09:28 11:27:22; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (200, 0);aec_lux: 223.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;zeissColor: bright;

Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক স্বাস্থ্যবার্তার প্রচার এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (আরসিসিই) বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।

জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যুবসমাজ ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম ফজলুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব এবং পৌর এলাকার মেডিকেল কর্মকর্তা ডা. একরামুল নাহিদসহ সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ দপ্তরের মাধ্যমে সচেতনতা কার্যক্রম জোরদারের বিষয়ে মত দেন।

ইউনিসেফের প্রতিনিধি আবদুল জলিল ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সহজ ও বোধগম্য ভাষায় স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেনও ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় আনসার ও ভিডিপি, পরিসংখ্যান বিভাগ এবং বিভিন্ন যুব দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রচার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

July 20, 2026
আচমকা স্কুলে বজ্রপাত; ১২ আহত, আশঙ্কাজনক ৫!

আচমকা স্কুলে বজ্রপাত; ১২ আহত, আশঙ্কাজনক ৫!

October 11, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist