Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 1, 2026
গলাচিপায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সামাজিক মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্য ও সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে প্রবীণরা যেন সম্মানজনক ও সুন্দর জীবনযাপন করতে পারেন, তেমন একটি পরিবেশ তৈরির তাগিদ দেন বক্তারা।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। তিনি প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “প্রবীণরা সমাজ ও পরিবারের এক একটি মূলবান স্তম্ভ। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জীবনজ্ঞান আমাদের সম্পদ, যা সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন।”

​অনুষ্ঠানের বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা প্রবীণদের শেষ বয়সটি যেন নিরাপদ, স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ হয়—সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। প্রবীণদের একাকিত্ব দূর করতে পারিবারিক বন্ধন আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও সামাজিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রবীণদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

​মো. সাইফুল ইসলাম সাইউমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজ ও পরিবারে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ববোধকে আরও শক্তিশালী করার নতুন অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

October 11, 2023
পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও বিজনেস উৎসব অনুষ্ঠিত

পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও বিজনেস উৎসব অনুষ্ঠিত

September 6, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist