বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (রেজিনং- এস -১৫৩৬(৯৬)/৯৩) পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জু লাল দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোঃ কামরুল হাছান, সাধারণ সম্পাদক এ.টি.এম মুনীরুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি মোঃ আলী আকবর এবং কেন্দ্রীয় সদস্য কে.এম মজিবুর রহমান খান।
শিক্ষক সুমন চন্দ্র দাস, পূজা প্রিয়া হরি ও মঈদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান। এছাড়াও জেলার ৮টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
কাউন্সিল অধিবেশন শেষে আগামী ৩ বছরের জন্য পুনরায় সৈয়দ মোঃ মিজানুর রহমানকে সভাপতি, মোঃ মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। একই সাথে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে আগত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।







