Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান যাচ্ছেন পবিপ্রবি উপ-উপাচার্য

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 5, 2026
তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান যাচ্ছেন পবিপ্রবি উপ-উপাচার্য
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (JSPS-UGC Bilateral Joint Research Project) গবেষণা ফেলো ও প্রকল্প সদস্য হিসেবে গবেষণার কাজে জাপান যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

​সোমবার (৫ অক্টোবর) রাতে জাপানের তোহোকু ইউনিভার্সিটির আমন্ত্রণে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। অবস্থানকালীন তাঁর গবেষণার সার্বিক ব্যয় বহন করবে জাপান সরকার।

​প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম “Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface” শীর্ষক গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন। প্রকল্পটির জাপান অংশের নেতৃত্বে রয়েছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো।

​আন্তর্জাতিক এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া (বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)। দলের অন্য গবেষকরা হলেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) পরিকল্পনা পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।

​উল্লেখ্য, বিশিষ্ট পেডোলজিস্ট প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ইতোপূর্বে বাংলাদেশের চলনবিলের মাটির শ্রেণিবিভাগ নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সফলভাবে গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে গিয়ে গুরুত্বর আহত আইনজীবী

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে গিয়ে গুরুত্বর আহত আইনজীবী

October 29, 2023
পবিপ্রবির রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে ৩ বিশিষ্ট শিক্ষাবিদ মনোনীত

পবিপ্রবির রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে ৩ বিশিষ্ট শিক্ষাবিদ মনোনীত

August 11, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist