Sunday, October 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 5, 2026
বাউফলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : ‘শিক্ষকের মর্যাদা, শিক্ষার উন্নয়ন ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

​পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

​প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, “শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। একজন আদর্শ শিক্ষক জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বয় জোরদার করা প্রয়োজন।”

​আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, উপযুক্ত শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিকে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনের পবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনের পবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

September 28, 2026
পটুয়াখালী আ’লীগের হরতাল বিরোধী মিছিল

পটুয়াখালী আ’লীগের হরতাল বিরোধী মিছিল

October 28, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist