Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য নিয়ে বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 8, 2026
‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য নিয়ে বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 132.30788; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরগুনায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং বরগুনার সহযোগিতায় আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব ও চোখের যত্ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুণাভ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক তুহিন আলম, ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক মো. আবু জাফর, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাজ্জাক শেখ, দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী এবং বাংলানিউজের বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদীসহ অন্যান্য অতিথিরা।

​বক্তারা বলেন, ‘‘দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন সমস্যা শুরুতেই শনাক্ত করে সময়মতো চিকিৎসা নেওয়া গেলে অন্ধত্বসহ বড় ধরনের জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।’’ এ সময় তারা নিয়মিত চোখ পরীক্ষা করার এবং চোখের বিশেষ যত্ন নেওয়ার ওপর জোরালো গুরুত্বারোপ করেন।

​আলোচনা সভা শেষে বরগুনা টাউনহলে ইসলামী চক্ষু হাসপাতালের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শতাধিক গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

​এছাড়া, ক্যাম্প থেকে ছানি চিহ্নিত হওয়া ৫০ জন রোগীকে পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের চোখের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

September 24, 2023
কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

July 9, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist