Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে ইলিশের প্রজনন মৌসুমে ৮০০ জেলে পরিবারকে সরকারি চাল বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 17, 2026
বাউফলে ইলিশের প্রজনন মৌসুমে ৮০০ জেলে পরিবারকে সরকারি চাল বিতরণ
Share on FacebookShare on Twitter

​বাউফল প্রতিনিধি : জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৮০০ জেলে পরিবারের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় ধুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

​প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘বাউফলে সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। প্রকৃত জেলেদের সঠিকভাবে চিহ্নিত করে স্বচ্ছতার সাথে তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য জেলেদেরও এ সহায়তার আওতায় আনা হবে।’’

​উপস্থিত জেলেদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘‘আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নিজেকে আপনাদের খাদেম মনে করি। এখানে সবাই সমান, নিরপেক্ষভাবে প্রকৃত অধিকারীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’’

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সুরক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময় নিবন্ধিত ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে নিয়মিত খাদ্যসহায়তা প্রদান করা হয়ে থাকে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহিপুরে জেলের জালে ধরা পড়ল একজোড়া বিরল ‘লায়নফিশ’

মহিপুরে জেলের জালে ধরা পড়ল একজোড়া বিরল ‘লায়নফিশ’

July 13, 2026
ভরা মৌসুমেও পায়রা-লোহালিয়ায় ইলিশের আকাল, জেলে পরিবারে হাহাকার

ভরা মৌসুমেও পায়রা-লোহালিয়ায় ইলিশের আকাল, জেলে পরিবারে হাহাকার

July 3, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist