Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বোন ও নিজের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা পুড়ে ছাই

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 18, 2026
বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বোন ও নিজের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা পুড়ে ছাই
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক কৃষকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রের পাশাপাশি জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ২টি গরু, ৬টি ছাগল ও বেশ কিছু হাঁস-মুরগি। এতে প্রায় ৭ লাখ টাকার নগদ সঞ্চয়সহ নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। গত ১০-১২ বছর ধরে পরিশ্রম করে এবং গরু-ছাগল বিক্রি করে নিজের ও বোনের বিয়ের জন্য ঘরে নগদ প্রায় সাত লাখ টাকা সঞ্চয় করেছিলেন। আগুনে নগদ টাকাসহ আনুমানিক দুই লাখ টাকা মূল্যের গবাদিপশু ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘বাবা মারা যাওয়ার পর থেকে মা ও বোনকে নিয়ে আমাদের সংসার। ১০-১২ বছর ধরে ৫টি গরু ও ৪০টিরও বেশি ছাগল বিক্রি করে অল্প অল্প করে সাত লাখ টাকা জমিয়েছিলাম। ব্যাংকে না রেখে টাকাগুলো ঘরেই রেখেছিলাম। আগুনে আমার সব স্বপ্ন ও সঞ্চয় এক মুহূর্তে শেষ হয়ে গেল।’’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ ছিলেন না। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে কলেজ মাঠে মিলল মেশিনগানের বুলেট, এলাকায় আতঙ্ক

দুমকিতে কলেজ মাঠে মিলল মেশিনগানের বুলেট, এলাকায় আতঙ্ক

September 13, 2026
শুভ্রতা ও ভাবগাম্ভীর্যে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

শুভ্রতা ও ভাবগাম্ভীর্যে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

September 5, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist