Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১২ জেলে আটক ও কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 19, 2026
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১২ জেলে আটক ও কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

রাঙ্গাবালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদ-নদীতে মাছ ধরার অভিযোগে ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৮ কেজি ইলিশ মাছ এবং তিনটি ট্রলার জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) রাত ১১টা থেকে শুরু হয়ে সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। অভিযানে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর রুস্তুম-সংলগ্ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে টহল দেওয়ার সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, ‘‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা রোধে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর (২২ দিন) পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist