Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 22, 2026
বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মো. শওকাত হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিল ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড় ১০টার দিকে বাউফল সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত শওকাত হোসেন বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের একটি পোস্ট ও পূর্বশত্রুতার জের ধরে শওকাত হোসেন ও সাকিল ইমামের মধ্যে বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাকিল ইমাম দেশীয় অস্ত্র দিয়ে শওকাতকে ধারালো কোপ মেরে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর স্থানীয়রা শওকাতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবক সাকিল ইমামকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে জনস্বার্থে ও প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের না করলেও আইনগত প্রক্রিয়ায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist