Sunday, October 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড, সাথে থাকা শিশুকে মুক্তি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 25, 2026
গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড, সাথে থাকা শিশুকে মুক্তি
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আটক জেলেদের সাথে থাকা এক শিশুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ শিকারের সময় ওই তিনজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের বাসিন্দা। তারা হলেন—মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২) এবং মো. সোহাগ (৩২)।

আটকের পর তাদেরকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক আসামিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া আটক জেলেদের সাথে একটি শিশু থাকায় মানবিক বিবেচনায় তাকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এবং উৎপাদন বাড়াতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রায় ৫১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৩ লাখ ২৫৫ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৩টি মামলায় মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ৩০১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এলাকার সকল জেলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist