Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

আসামি ছিনতাই কেরতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক

Jahirul Islam by Jahirul Islam
October 14, 2023
আসামি ছিনতাই কেরতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ মাছ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়িকে আটক করে জরিমানার আওতায় নেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী’র উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিষিদ্ধ মাছ ও আসামি ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোঃ বশির গাজী জানান, চলমান ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। একই ভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন মাছ ব্যবসায়ির কাছে নিষিদ্ধ ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়া গেলে তাদের মাছ আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি নেতার মতো আবির্ভূত হয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের সরিয়ে দেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, আটককৃত মোঃ হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

August 2, 2026
পবিপ্রবিতে বিজয় দিবসের আলোচনা সভা

পবিপ্রবিতে বিজয় দিবসের আলোচনা সভা

December 20, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist