দুমকি প্রতিনিধি: ঢাকায় বসবাসরত দুমকি উপজেলার সকল স্তরের জনগণের কল্যাণের জন্য গঠিত দুমকি উপজেলা জন কল্যাণ সমিতির অভিষেক, মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকার কাকরাইলে মুক্তযোদ্ধা হল ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে অনু¯িঠত হয়।
শুক্রবার সন্ধায় সমিতির সভাপতি এ্যাড: মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক এ্যাড:কাজী গোলাম মস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আজমত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ড.মো: আত্হার উদ্দিন। অনু¯ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও সমিতির প্রধান পৃ¯ঠপোষক মো: সামীমুজ্জামান ফিরোজ, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সমিতির উপদেষ্টা প্রকৌশলী হুমায়ুন কবির, সাবেক জেলা দায়রা জজ ও সমিতির উপদেষ্টা এম এ রব হাওলাদার, পটুয়াখালী জেলা সমিতির সাবেক সভাপতি মেজার (অব:) ইকবাল হোসেন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার প্রমুখ।







