Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের, কারাগারে স্ত্রী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 22, 2026
বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের, কারাগারে স্ত্রী
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নির্যাতনের মামলা দায়েরের অভিযোগে আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আকলিমা বেগমের স্বামী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে আলমগীরের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন আকলিমা। পরে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। একই সঙ্গে তাদের বিচ্ছেদও ঘটে। এরপর আকলিমা তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সম্প্রতি সন্তান অসুস্থ হওয়ার খবর পেয়ে আলমগীর বাউফলে আসেন। সেখানে সন্তানের সঙ্গে কথা বলার সময় আকলিমার লোকজন তার ঘরে প্রবেশ করে তাকে ঘিরে ফেলেন বলে অভিযোগ করা হয়। পরে জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে আলমগীরের বিয়ে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা ফের পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। তবে আদালত শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।

এরপর মিথ্যা অভিযোগে হয়রানি করার অভিযোগ তুলে আকলিমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন আলমগীর। বিষয়টি আমলে নিয়ে আদালত সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রে’ফ’তা’রি পরোয়ানা জারি করেন।

পরে আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ আকলিমা বেগমকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় ‘নৌযান শুমারি-২০২৬’ এর তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

দশমিনায় ‘নৌযান শুমারি-২০২৬’ এর তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

July 20, 2026
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুলকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুলকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

August 21, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist