Thursday, June 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত কাজ করার ঘোষনা

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন

Jahirul Islam by Jahirul Islam
October 22, 2023
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত কাজ করার ঘোষনা
Share on FacebookShare on Twitter

জহিরুল ইসলাম,সিনিয়র স্টাফ রির্পোটার: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ।
রোববার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। আলোচনা সভার শুরুতেই পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়া এমপির স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা হয় মূলত ওভার স্পিড, ওভার টেকিং, ওভার লোড এই তিনটি কারনে। এই তিনটি বিষয় রোধ করতে পারলে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া উচিত তাদের সন্তানদের মটর যান তুলে দেওয়ার ক্ষেত্রে। এতে করে সড়ক দুর্ঘটনা কমে আসবে নিরাপদ হবে সড়ক। এছাড়াও পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ এবং সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সম্বনিত ভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছেন বলেও জানান তিনি।
সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো: মাহফুজ হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কে যারা চালক রয়েছেন এবং যারা সড়ক ব্যবহার করেন তাদের সকলকেই সচেতন করতে হনে নয়তো নিরাপদ সড়ক রক্ষা করা কঠিন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুধু প্রশাসনই নয় আমাদের সকলের উচিত সবাইকে সতর্ক করা নতুবা আইন বাস্তবায়ন কঠিন। যদি আইন বাস্তবায়নে আমরা সবাই এগিয়ে আসি দেখবেন নিরাপদ সড়ক রক্ষা করা সম্ভব। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ সব সময় সার্বিক সহযোগিতা ও আইন প্রয়োগ করে থাকে।
বিআরটিএ এর সহকারী পরিচালক মো. মাহফুজ হোসেন বলেন, নিরাপদ সড়ক রক্ষার লক্ষ্যে বিআরটিএ এর পক্ষ থেকে আমরা সঠিক চালক ও সঠিক বাহনকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করছি যা সড়ক নিরাপদ রাখতে ভুমিকা রাখে। পূর্বের থেকে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা কমে এসেছে বলেও জানান তিনি।
ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার

বাউফলে আট বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার

October 30, 2023
পুলিশ সদস্য হত্যার মূল আসামী পটুয়াখালীতে আটক

পুলিশ সদস্য হত্যার মূল আসামী পটুয়াখালীতে আটক

November 2, 2023

Trending.

ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মাধ্যমে; কাজী আলমগীর

ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মাধ্যমে; কাজী আলমগীর

October 14, 2023
বিসিএস ৪৩তম প্রশাসন ক্যাডারে আবিদের মেধাক্রম ৩২

বিসিএস ৪৩তম প্রশাসন ক্যাডারে আবিদের মেধাক্রম ৩২

January 1, 2024
কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

January 1, 2024
শত্রুতার জেরে গরু গায়ে এসিড নিক্ষেপ; এক গরুর মৃত্যু।

শত্রুতার জেরে গরু গায়ে এসিড নিক্ষেপ; এক গরুর মৃত্যু।

October 15, 2023
কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

November 11, 2023
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist