Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

শতবর্ষী পুজা মন্ডপে আধুনিকতার ছোয়ায় বেড়েছে ভক্ত দর্শনার্থী

কমলাপুর ধরান্দী কালীবাড়ি দুর্গা পুজা মন্ডপ

Jahirul Islam by Jahirul Islam
October 23, 2023
শতবর্ষী পুজা মন্ডপে আধুনিকতার ছোয়ায় বেড়েছে ভক্ত দর্শনার্থী
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: সারাদেশে একযোগে চলছে শারদীয় দূর্গা উৎসব; দেশ যত এগিয়ে যাচ্ছে, ততই আধুনিকতার ছোয়া এসেছে গ্রামের পুজা মন্ডপ গুলোতে। বাহারি রং এর আলোক সজ্জা, বড় বড় তোরণ ও নিত্য নতুন আয়োজন । বিগত বছরে গ্রাম্য এই দুর্গা পুজা মন্ডপটির সাজসজ্জায় ব্যবহৃত হত প্রাচীন পদ্ধতি। তোরণ নির্মাণে কলাগাছ, রঙ্গিন কাগজ ও রং বে রং এর পাতাকা।
আর এখন সেখানেও এসেছে আধুনিকতার ছোয়া। নতুন ভাবে এবার আগত দর্শনার্থী ও ভক্তদের মন যোগাতে শহরের মন্ডপ গুলোর সঙ্গে পাল্লাদিয়ে বাড়ানো হচ্ছে সাজসজ্জা।
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দী এলাকার শতবছর পুরোনো কালীবাড়ি মন্দিরটি সেজেছে নতুন সাজে। আনন্দ র্যালী, শোভাযাত্রা ও বাহারি খাবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছে। আগত অতিথি অ্যাপায়নে থাকছে পিঠাপুলিসহ নাড়ু সন্দেশ। তবে এতে খরচ বাড়লেও, ভক্ত দর্শনার্থীদের তৃপ্তি দিয়েই সন্তুষ্ট আয়োজক কর্তৃপক্ষ।
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিভিন্ন আচার আনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় শারদীয় দুর্গাপূজার উৎসব।এই উৎসবকে বাঙালি জাতির অসাম্প্রদায়িক উৎসব বলে মনে করে সনাতন ধর্মাবলম্বীরা।
দক্ষিণ ধরান্দি গ্রামের এই কালীবাড়ী পূজামন্ডপটি আশেপাশের ৩ টি গ্রামের একমাত্র পুজা মন্ডপ হওয়ায় দিন-রাতে দর্শনার্থী ও ভক্তদের আনা থাকছেই। তাই মন্ডপের নিরাপত্তায় থাকসে ক্লোজ সার্কিট ক্যামেরাসহ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও র্যাবের টহল পার্টি।
মহাঅষ্টমী উপলক্ষে সন্ধ্যায় দক্ষিণ ধরান্দি সার্বজনীন কালিবাড়ী পূজা মন্ডপে পূজা উদযাপন কমিটি ও তরুন সংঘের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের। এতে অংশগ্রহণ করে নারী, পুরুষ, শিশু সহ সকল বয়সী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। স্থানীয়দের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে উঠে সার্বজনীন।
শোভাযাত্রা শেষে পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক পাল বলেন, আমাদের এই পূজা ১০০ বছরের অধিক সময় ধরে চলে আসছে। প্রত্যেক বছর আমরা এলাকার বাসিন্দারা এই পূজার আয়োজন করে থাকি। হিন্দু, মুসলিম সহ সকল শ্রেনী পেশার মানুষ আমাদের পূজা আয়োজনে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

July 10, 2026
কুয়াকাটায় হোটেল মোটলে ৫০ শতাংশ ছাড়

কুয়াকাটায় হোটেল মোটলে ৫০ শতাংশ ছাড়

September 23, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist