Sunday, July 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মাধ্যমে; কাজী আলমগীর

বাউফলে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

Jahirul Islam by Jahirul Islam
October 14, 2023
ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মাধ্যমে; কাজী আলমগীর
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাউফল উপজেলা আওয়ামী লীগ।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান,বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান, শামসুল আলম মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ প্রমূখ।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ বলেন,বাংলাদেশের শান্তিকামী,গণতন্ত্রমনা,দেশপ্রেমিক নাগরিক বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, ইনশাআল্লাহ।
উক্ত শান্তি সমাবেশে বাউফলের ১৫ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী সরকারের জয়যাত্রার স্লেগান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

শিক্ষিকা দীপা দাসের মৃত্যুর রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবী, সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট

শিক্ষিকা দীপা দাসের মৃত্যুর রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবী, সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট

July 11, 2026
বাউফলে আ.স.ম ফিরোজের লিফলেট বিতরণ

বাউফলে আ.স.ম ফিরোজের লিফলেট বিতরণ

October 15, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist