Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে

Jahirul Islam by Jahirul Islam
October 29, 2023
পটুয়াখালীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: দেশের সর্বোচ্চ ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালী আইনজীবী সমিতি প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি জামাতের এ হামলা, নৈরাজ্য ও বিশৃঙ্খলার নিন্দা জানানো হয়।
এ সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশীদ, জেলা জজ আদালতের জিপি এ্যাড. এম শাহাবুদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ আলী হাওলাদার ও এ্যাড. এনামুল হক প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাড. মেহেদী হাসান তাজ, এ্যাড. আলআমিন হাওলাদার, এ্যাড. শাহিন সেরনিয়াবাতসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শতাধিক আইনজীবী।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশীদ বলেন, বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশের নামে বিএনপি ও জামাতের নেতারা নৈরাজ্য সৃষ্টি করে আমাদের বিচার বিভাগের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতির বাসভবনসহ সাধারন মানুষের উপর যে হামলা করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জেলা জজ আদালতের জিপি এ্যাড. শাহাবুদ্দিন বলেন, গতকাল জামাত বিএনপির মহাসমাবেশে আমাদের মাননীয় প্রধান বিচারপতি, সাংবাদিক, পুলিশ ও সাধারণ মানুষের উপর নির্যাতনের প্রতিবাদ জানাই এবং যারা এর সাথে যুক্ত ছিল তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানাই।
উল্লেখ্য, গতকাল সরকার পতনের নামে একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। এতে একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে বলে অভিযোগ করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

August 9, 2026
এক যুগ ধরে বহুমুখী উন্নয়ন কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম

এক যুগ ধরে বহুমুখী উন্নয়ন কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম

November 28, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist