Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

ঘূর্ণিঝড় মিধিলি; পটুয়াখালীতে ছিলো সর্বোচ্চ প্রস্তুতি

৮৩ কিমি বেগে পটুয়াখালীর উপকূল অতিক্রম, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রেও ক্ষয়ক্ষতির শঙ্কা

Jahirul Islam by Jahirul Islam
November 17, 2023
ঘূর্ণিঝড় মিধিলি; পটুয়াখালীতে ছিলো সর্বোচ্চ প্রস্তুতি
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: গতকাল দুপুর ২টার দিকে পটুয়াখালীরা কলাপাড়ার পায়রাসহ উপকূলীয় এলাকা অতিক্রম করছে ঘূর্ণিঝড় মিধিলি। দুপুরের পর থেকেই বাতাসের গতিবেগে বাড়তে শুরু করে, একপর্যায়ে ঘন্টায় ৮০ থেকে ৮৩ কিলোমিটার বেগে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী।
এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ২০০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ধমকা হাওয়ার পাশাপাশি পটুয়াখালী জেলায় গত দুই দিন থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার অধিকাংশ এলাকার আমন ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টির হওয়ার আশঙ্কা করা হয়েছে।
স্থানীয় কৃষকরা জানায়, মাঠে এখন আমন ধান রয়েছে। এমন সময় ঘূর্ণিঝড় টা হলো, যহন ধানের ফুলে মাঠ ভরা। এই সময়ে বাড়তি বৃষ্টি ও ঝড়ো হাওয়া যদি থাকে তাহলে ধান পানিতে হেলে পড়বে। আর এতে করে ধানের ব্যাপক ক্ষতি হবে। কারণ বেশি বৃষ্টি হলে ফসলি মাঠে পানি জমে যাবে। তারপর আমাদের আর কিছু করার থাকবে না।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার ৮ উপজেলার প্রায় অনেক এলাকায় রোপণকৃত আমন ও ইরি হেলে পড়ার খবর পাওয়া গেছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়া বৃদ্ধি পেলে শীতের সবজির ক্ষেতেও ক্ষতির মুখে পরতে পারে। জেলায় এবার লক্ষমাত্রার থেকেও বেশি আমন চাষ হয়েছে। বর্তমানে মাঠে ১ লক্ষ ৯১ হাজার ১১৯ হেক্টর জমিতে আমন ধান আছে। তার মধ্যে ৫ ভাগ ধান পেকেছে, যেটা কৃষক কর্তন করতেছে। আর ২০ ভাগ দান আধা পাকা অবস্থায় আছে। এছাড়া ৭৫ ভাগ ধান ফুল অবস্থায় আছে, যা ঝড় হাওড়া বেশি হলে চিটায় পরিণত হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, আরও বৃষ্টি ও বাতাস বাড়লে ধানের ফুলে আমাদের চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে দিনে কৃষকরা উৎপাদনে ক্ষতিগ্রস্ত হবে। আমরা তথ্য সংগ্রহ করেছি, আমাদের কমকর্তারা মাঠে আছে, দ্রুত একটি ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিতে পারবো। তিনি আরও বলেন, ধান ছাড়াও পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যা দৃশ্যমান হচ্ছে না।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, জেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছিলো। জেলায় ৭০৩ টি আশ্রয়, ৩৫ টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছিলো। এতে প্রায় চার লক্ষ দুর্গত মানুষ ও লক্ষাধিক গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থাকরা যেত। প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিলো। যেহেতু সংকেত নেমে এসেছে, তাই আর বড় ধরনের কোন ঝুঁকি নেই। তবে কিছু টা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিরুপনের কাজ চলমান আছে।
তিনি আরও বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেলটিমসহ সিপিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ারসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৯হাজার সদস্যদের প্রস্তুত করা হয়েছে। তারা সকাল থেকেই সংকেত প্রচার করছেন। এছাড়াও দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্রে খাদ্য পানি ও শিশু খাদ্যের জন্য ৮ লক্ষ টাকা ও ৬৫০ মেট্রিকটন চাল খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আর গত ঘূর্নিঝড়ের জরুরি বরাদ্দ আছে ২০ লক্ষ টাকা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকিতে একগুচ্ছ উন্নয়নকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি

দুমকিতে একগুচ্ছ উন্নয়নকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি

July 21, 2026
‎বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

‎বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

July 8, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist