Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

হাজী আ.ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপার সাবেক পৌর মেয়র

Jahirul Islam by Jahirul Islam
November 8, 2023
হাজী আ.ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সাবেক মেয়র হাজী আ. ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হাজী আ. ওহাব খলিফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে তার সুযোগ্য সন্তান বারবার নির্বাচিত পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের সভাপতিত্বে এক স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও ২০০৬ সাল থেকে গলাচিপা পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র, জনমানুষের নেতা ছিলেন হাজী অ. ওহাব খলিফা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রয়াত মেয়রের সহ-ধর্মিনী নুরুন্নাহার বেগম, প্রয়াত মেয়রের একমাত্র কন্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন পৌরসভার সকল কমিশনার, কর নির্ধারক মসিউল ইসলাম ও হিসাব সহকারী কর্মকর্তা সবুজ পাল, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।
আলোচনা ও স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। এ সময় তার পরিবার প্রয়াত মেয়রের রুহের আত্মার শান্তি ও পরকালে জান্নাত পাওয়ার আশায় সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল প্রয়াত মেয়র হাজী আ. ওহাব খলিফার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিষ্ঠাবান মানুষ। দলের জন্য দিনভর কাজ করে গেছে। সকলের একজন প্রিয় মানুষ। তিনি সকলকে সাথে নিয়ে এই পৌরসভাকে গুছিয়ে রেখেছিলেন। তার মৃত্যুতে সবাই ব্যথিত।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে মিলল আকর্ষণীয় ‘সার্জেন্ট মেজর’ মাছ

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে মিলল আকর্ষণীয় ‘সার্জেন্ট মেজর’ মাছ

August 3, 2026
কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে বেধরক পিটিয়ে জখম

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে বেধরক পিটিয়ে জখম

July 18, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist