Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 13, 2026
গলাচিপায় বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

মো. রিয়াদ হোসাইন, গলাচিপা : বাম হাতে ছাতা, ডান হাতে কলম নিয়ে শ্রেণি পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে শ্রেণি পাঠে অংশ নিতে ভয় পাচ্ছে গলাচিপার কোটখালী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের এ চরম দুর্ভোগ নিয়ে রয়েছে ক্ষোভ। ১৯৮১ সালে মাদ্রাসার ভবনটি স্থাপিত হলেও ওই সময় পুর্ণাঙ্গ কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে শিক্ষকরাও এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ।

জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী ফাজিল মাদ্রাসাটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর ১৯৮১ সালে একটি একতলা ভবন হলেও ওই সময় ভবনটির পূর্ণাঙ্গ কাজ করা হয়নি। ফলে ভবনটির ছাদ চুঁইয়ে পানি পড়ে, ছাদের পলেস্তরা খসে গেছে, দরজা জানালা নেই। এতেকরে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে শ্রেণি পাঠে অংশ নিচ্ছে। অপর দিকে প্রতিষ্ঠানটিতে আরেকটি বহুতল ভবনের নির্মাণ কাজ চললেও তা অত্যন্ত ধীর গতি। কবে নাগাদ নতুন ভবনের কাজ শেষ হবে তা জানেন না প্রতিষ্ঠানের কেউই।

কোটখালী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল শেখ মুগ্ধ বলেন, প্রবল বর্ষণের মধ্যে আমরা শ্রেণি পরীক্ষায় অংশ নিচ্ছি। অতিবৃষ্টির কারণে মাদ্রাসার ছাদ চুঁইয়ে পানি পড়ে। মাদ্রাসা থেকেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের বেঞ্চ ভিজে যায়, পরীক্ষার খাতা ভিজে যাচ্ছে। তাই আমরা মাথায় ছাতা ধরে পরীক্ষা দিচ্ছি।

মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামন বলেন, ভবনের যে অবস্থা এই ভবনের মধ্যে বসে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় স্বাভাবিক বর্ষার সময়ও রুমে বসা যায় না। মাঝে মাঝেই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ছে। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরে প্রবল বর্ষণে মাথায় ছাতা ধরে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছি।

কোটখালী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খান বলেন, এখানে ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে পরিবেশের দরকার তা কোটখালী ফাজিল মাদ্রাসায় নেই। আজকেও পরীক্ষাসহ এর আগের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে পরীক্ষা দিয়েছে। ভবনের অব্যবস্থাপনার কারণে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালনায় মারাত্মক ত্রুটি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি লেখা পড়ার মান উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়া হোক।

কোটখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ বলেন, আমরা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। নতুন যে ভবনটি হচ্ছে সেটি যদি দ্রুত আমাদের কাছে হস্তান্তর করে তাহলে এ সঙ্কট থেকে রেহাই পাবো।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি আমরা আজই শুনলাম। সবার সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

September 8, 2026
নতুন কারিকুলাম বিস্তরণে ক্লাস্টার ভিত্তিক প্রশিক্ষন পরিদর্শন

নতুন কারিকুলাম বিস্তরণে ক্লাস্টার ভিত্তিক প্রশিক্ষন পরিদর্শন

November 5, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist