Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

ইয়ুথ ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Jahirul Islam by Jahirul Islam
December 6, 2023
ইয়ুথ ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: জেলার সর্ববৃহৎ যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। “আট পেরিয়ে নয়’এ যোগ, সমৃদ্ধির জন্য তারুণ্য হোক” স্লোগানে মঙ্গলবার বিকেলে জেলা স্কাউট ভবনে কেক কেটে এবং আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান, রেড ক্রিসেন্ট যুব প্রধান মো: যুবায়েত হোসেন নাসিম, ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন, তারুণ্যের কন্ঠস্বর পালাটফর্মের জেলা সমন্বয়কারী মুনিয়া জাহান আরনিকা, ইয়েস বাংলাদেশের মেহেরুন সুলতানা, এনসিটিএফ এর সভাপতি রুবাইয়াত হক মেহেদী ও সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনি, তরঙ্গ পটুয়াখালী সমন্বয়কারী হাসিব প্যাদাসহ অন্যান্যরা।
পটুয়াখালী ইয়ুথ ফোরাম ২০১৫ সাল থেকে উপকূলীয় জেলা পটুয়াখালী সকল উপজেলায় জনকল্যাণমুখী উন্নয়ন ও মানবিক কার্যক্রম করে আসছে। ২০১৯ সালে সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুব সংগঠনের নিবন্ধন পায় সংগঠনটি। এছাড়াও কোভিড-১৯ সহ নানান ক্ষেত্রে অবদান রাখায় কয়েকটি পুরস্কারের ভূষিত হয়েছে সংগঠনটি।
তারুণ্যের দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, যৌন প্রজনন স্বাস্থ্যসেবা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা, শিশু অধিকার, জেন্ডার বৈষম্য নিরসন, প্রান্তিক জনগোষ্ঠীর অন্ধত্ব রোধে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশনসহ দুর্যোগে সাড়াদন ছিলো প্রধান কর্মক্ষেত্র। এছাড়াও গনতন্ত্র ও সুশাসন, মানবাধিকার, তথ্য অধিকার, সরকারি সেবার অধিকতর প্রচার, দুর্নীতি প্রতিরোধে প্রচারাভিযান, শিশুশ্রম বন্ধ ও শিশু অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈচিত্র্যময় ও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে মানুষের আচরণগত পরিবর্তনে কৌশলগত ভাবে কাজ করেছে সংগঠনটি।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন ঝুঁকি মোকাবিলায় সংগঠনের কার্যক্রম হৃদয় ছুঁয়েছে সর্বোমহলের। স্থানীয় তরুণদেরকে দক্ষ করে তুলে নিজের স্থানীয় ও ব্যক্তিগত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে খাপ খায়িয়ে নিতে কাজ করেছেন তিনি। এসব ঝুঁকি মোকাবেলায় দিয়েছেন প্রশিক্ষণ, ক্যাম্পেইন, মেলা, আন্দোলন, সভা, সেমিনার, ক্লাইমেট স্ট্রাইক, স্কুল ওরিয়েন্টেশন সহ বেশ কয়েকটি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান সংগঠকরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

October 2, 2023
দুমকীতে অভিযানে দুই কিশোর আটক

দুমকীতে অভিযানে দুই কিশোর আটক

October 24, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist