Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান দুমকির শামীমুজ্জামান ফিরোজ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 2, 2026
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান দুমকির শামীমুজ্জামান ফিরোজ
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো: শামীমুজ্জামান ফিরোজকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ সংস্থায় অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে তাঁর নতুন দায়িত্ব পালন করবেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সামীমুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মো: শামীমুজ্জামান ফিরোজ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এই অঞ্চলেরই এক গৌরবময় কীর্তি সন্তান। তাঁর এই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে আসীন হওয়ার খবরটি দুমকি উপজেলায় পৌঁছামাত্রই সর্বত্র সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই খুশিতে মেতে উঠেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার বইছে।

আমাদের এলাকার সন্তান সরকারের এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, এটি পুরো দুমকিবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

শামীমুজ্জামান ফিরোজের মতো একজন দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় দুমকি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এলাকার মানুষের বিশ্বাস, তাঁর হাত ধরে বাংলাদেশের পর্যটন শিল্প আরও বহুদূর এগিয়ে যাবে এবং একই সাথে তিনি পটুয়াখালী তথা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের অহংকার হিসেবে নিজের মেধার স্বাক্ষর রাখবেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

July 24, 2026
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

July 3, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist