Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

Jahirul Islam by Jahirul Islam
January 1, 2024
দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল প্রতীকের সমর্থনে মুরাদিয়া ইউনিয়ন আ’লীগ ও জাতীয় পার্টির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় বোর্ড অফিস বাজারে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হক। সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী -১ আসনের লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, মাওলানা আলমগীর হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান এইচএম মাসুদ আল মামুন, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি , মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।
উঠান বৈঠক বক্তাগন সকল বিভেদ ভুলে গিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদারকে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালীতে শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

July 12, 2026
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: অন্য ট্রলারের সহায়তায় ১৫ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: অন্য ট্রলারের সহায়তায় ১৫ জেলে জীবিত উদ্ধার

September 27, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist