Sunday, November 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
November 5, 2026
জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের কারিগরি শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আনিচুর রহমানের বিরুদ্ধে রেজুলেশন জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি নেওয়ার অভিযোগ উঠেছে। জালিয়াতির আশ্রয় নিয়ে গত প্রায় আট বছর ধরে তিনি সহকারী অধ্যাপক পদের বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্তে এই অনিয়মের সত্যতা মিলেছে।

অভিযুক্ত শিক্ষকের বেতন প্রভাষক পদ অনুযায়ী পুনর্নির্ধারণ এবং সহকারী অধ্যাপক হিসেবে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও, দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষকরা।

কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুনের কলেজের বেসরকারি আমলের সর্বশেষ রেজুলেশনের স্বাক্ষর জাল করে ডুপ্লিকেট রেজুলেশন তৈরি করা হয়। এর ভিত্তিতে ২০১৯ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি নেন মো. আনিচুর রহমান। বিষয়টি নিয়ে আপত্তি উঠলে মাউশির তদন্তে পদোন্নতিসংক্রান্ত অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে এই জালিয়াতিতে সহযোগিতার দায়ে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ দুই শিক্ষককে তিন মাসের ‘স্টপ পেমেন্ট’ শাস্তি দেওয়া হয়। পাশাপাশি আনিসুর রহমানের বেতন প্রভাষক পদে নামিয়ে আনা এবং অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দেওয়া হয়।

মাউশির ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারির তদন্তসংশ্লিষ্ট স্মারক এবং একই বছরের ২৮ ডিসেম্বরের নির্দেশনা থাকা সত্ত্বেও অর্থ ফেরত নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ২০২৫ সালের ২৫ আগস্ট কলেজটির শিক্ষা অডিট অধিদপ্তরের অডিট কার্যক্রমেও বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে ২০২৬ সালের ৮ জানুয়ারির অডিট প্রতিবেদনে এবং ১২ জুলাইয়ের পুনরায় পাঠানো নির্দেশনায় আনিসুর রহমানের বেতন প্রভাষক পদে নির্ধারণ ও অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জোর তাগিদ দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের প্রভাষক মো. মাহমুদুল্লাহ বলেন, “২০১৯ সালেই রেজুলেশনসংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে এবং দুদক ও মাউশির তদন্তেও পদোন্নতির অনিয়ম প্রমাণিত হয়েছে। অডিট প্রতিবেদনে অর্থ ফেরতের সুনির্দিষ্ট সুপারিশ থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষক আমিনুল হক বলেন, “বিধি অনুযায়ী পদোন্নতির বিষয়টি নিষ্পত্তি করে প্রভাষক পদে বেতন নির্ধারণ এবং সরকারি কোষাগারে অর্থ ফেরতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন চাই।”

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে শিক্ষক মো. আনিচুর রহমান বলেন, “আমি পদোন্নতির সব যোগ্যতা অর্জনের পরই আবেদন করেছি এবং কর্তৃপক্ষ আমাকে বৈধভাবে পদোন্নতি দিয়েছে। কারিগরি শিক্ষা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কাগজপত্র যাচাই করে কোনো অনিয়ম পায়নি।”

এ বিষয়ে কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক গাজী সবুজ আহমেদ জানান, “মাউশির তদন্তের পর কারিগরি শিক্ষা বোর্ডেও বিষয়টি পাঠানো হয়েছিল। সেখান থেকে বিধি অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে মর্মে চিঠি পাওয়া গেছে। অডিট আপত্তির বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক জবাব দিয়ে তা নিষ্পত্তি করতে পারবেন। অন্যথায় বিষয়টি মহাপরিচালককে জানানো হবে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই, কারণ আমি নতুন যোগদান করেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য জানাতে পারব।”

এদিকে, অডিট আপত্তি বাস্তবায়ন না হওয়ায় সরকারের প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মচারীরা। তারা দ্রুত অডিট আপত্তি নিষ্পত্তি, অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মৌসমুী নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসমুী নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

August 17, 2026
আ’লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি; মুহিব

আ’লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি; মুহিব

January 26, 2024

Trending.

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

November 3, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

November 5, 2026
পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

November 1, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist