সাথী প্রতিবেদকঃ “নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন – লেখাপড়া শিখে মোরা, উঠবো হয়ে দেশের সেরা” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ নূর মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের সভাপতি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত হয়েছে কোমলমতি শিশুরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পড়াশোনায় শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। এতে ঝরে পড়া রোধসহ শিখন কার্যক্রমেও শিশুদের আনন্দ বৃদ্ধি করবে।
এছাড়াও নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বিশেষ বক্তব্য রাখেন মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেইনার জাবেদ মাহমুদ। এসময় প্রতিষ্ঠানের গভনিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







