Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

পটুয়াখালী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

Jahirul Islam by Jahirul Islam
January 2, 2024
পটুয়াখালী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে পহেলা-৭ই জানুয়ারী ২০২৪ পর্যন্ত সকল আদালত বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির বিএনপি পন্থি আইনজীবীরা।
মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সামনে প্রায় ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে শহরের চারলেন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালীন সময় বক্ততারা ৭ জানুয়ারীর নির্বাচনকে পাতানো নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন এবং সকলকে ভোট বির্জনের জন্য আহবান জানান।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী শাখার সভাপতি এডভোকেট মহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ মোঃ সালাউদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মঞ্জু মৃধা বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এটি এম মোজাম্মেল হোসেন তপন, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন তালুকদার স্বপন, যুবদল নেতা আল আমিন সুজন, সাইদুজামান সামুন সহ অনেকে।
বক্তব্যে বক্তারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন একটি প্রহসনের নির্বাচন।সাধারণ মানুষ এই নির্বাচিন মানে না এবং সাধারণ মানুষ এই ভোট বর্জন করবে৷ বর্তমান সরকার অবৈধ ভাবে ক্ষমতায় রয়েছে। তারা আবারও এই পাতানো নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় বসতে চায়। তারা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতাকর্মীকে অবৈধ ভাবে কারারুদ্ধ করে রেখেছে।
বক্তারা আরও বলেন বাংলাদেশের জনগণ একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তাই বর্তমান সরকার কে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার আহবান জানান। অন্যথায় সাধারণ মানুষ এই সরকারকে ক্ষমতার সিংহাসন থেকে টেনে হিচরে নামাবেন বলে হুশিয়ারি দেন।
উল্লেখ, বিএনপির ডাকা বর্তমান সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে পটুয়াখালীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্যতীত তেমন কোনো কার্যক্রম চোখে পরেনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

August 5, 2026
সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

July 18, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist