Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন

Jahirul Islam by Jahirul Islam
January 26, 2024
শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও খন্ডকালীন সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. মোয়াজ্জেম হোসেন আলতাফ মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক কর্মচরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা উপজেলা শাখার আয়োজনে বক্তব্য রাখেন- দশমিনা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলম, বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জায়েদ ইকবাল খান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও চর হোসনাবাদ কামীল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মরক লিপি প্রদান করেন।
এদিকে, চলতি মাসের ২২তারিখ সোমবার দুপুর ১টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা ওই শিক্ষককে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতরভাবে আহত করে এবং এক পা ভেঙ্গি দিয়ে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় আহত শিক্ষকের ছেলে বাদী হয়ে দশমিনা থানায় এজাহার নামীয় তিনজন ও অজ্ঞাতনামা তিন চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। দশমিনা থানার মামলা নং-৪, তারিখ ২২ জানুয়ারি ২০২৪। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে দুমকিতে ২ কিমি জুড়ে ৫০০ তালবীজ বপন

পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে দুমকিতে ২ কিমি জুড়ে ৫০০ তালবীজ বপন

September 20, 2026
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

August 3, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist