Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন মহলের মতবিনিময় সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 8, 2026
মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন মহলের মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়ার সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, চলমান সমস্যা, জনসেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে উপস্থিত সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির এবং রুবেল মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও বেশি কার্যকর ও জনবান্ধব করে তোলার ওপর জোর দেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

তালতলীতে একজনকে ৬ মাসের কারাদন্ড

তালতলীতে একজনকে ৬ মাসের কারাদন্ড

October 25, 2023
গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

August 16, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist