Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

রাঙ্গাবালী আদালত ও স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

Jahirul Islam by Jahirul Islam
January 26, 2024
রাঙ্গাবালী আদালত ও স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
Share on FacebookShare on Twitter

রাঙ্গাবালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী দুই-তিনটি বিষয়ে ইশতেহারে বেশি গুরুত্ব দিয়েছেন। এক হলো-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্বিতীয় হলো-দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আনা এবং সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান এমপি।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নতুন মন্ত্রীসভায় স্থান পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় সফরে এসে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এ সভা করেন।
এ সময় প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কেমন বাংলাদেশ দেখতে চান, তার রূপরেখা হলো ইশতেহার। ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছে। আগামী পাঁচ বছর আমরা কি কাজ করবো, সেটার মূলমন্ত্র হলো ইশতেহার। তাই ইশতেহারে যে অংশগুলো আছে, সেগুলো আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করবো
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, রাঙ্গাবালীতেও ইশতেহারের মধ্যে যে কাজগুলো পড়ে, সেগুলো আমরা বাস্তবায়ন করবো। উপজেলার কর্মকর্তারাও এই ইশতেহার ফলো করবেন।’ সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘সকল কর্মকর্তা-কর্মচারী অফিস শুরুর সময়ের মধ্যেই নিজ নিজ দপ্তরে আসতে হবে। আমি আমার মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে যে, সারা বাংলাদেশে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপজেলা পর্যায়েরও কর্মকর্তা-কর্মচারীরা ৯টার মধ্যে অফিসে ঢুকলো কিনা সেটা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হতে চাই। অফিসে এসে এ্যাসাইনমেন্ট থাকলে যার যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাবে। কিন্তু আগে অফিসে আসতে হবে।’
এরআগে আগে সকাল ১০ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় যোগ দিলে নতুন মন্ত্রীসভায় স্থান পাওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২ টায় ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজ এবং রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অস্থায়ী ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
এসব কর্মসূচিতে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, এমপিপত্মী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন ও রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমুখ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকীতে কাব এর দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

দুমকীতে কাব এর দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

October 13, 2023
চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলমের প্রয়াণ

চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলমের প্রয়াণ

August 22, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist