Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

আমতলীতে সকল এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ!

মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩

Jahirul Islam by Jahirul Islam
October 17, 2023
আমতলীতে সকল এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ!
Share on FacebookShare on Twitter

আমতলী প্রতিনিধিঃ প্রজজন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বিনিময় নিষিদ্ধকালীন সময়ে ২২দিন বরগুনার আমতলী উপজেলার জেলেদের কাছ থেকে উপজেলার সকল এনজিও এর ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১৫অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত ওই পত্র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রজ্ঞাপন হিসেবে জারি করে আজ (১৭ অক্টোবর) প্রকাশ করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করেন গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত নদ-নদী ও সাগরে ইলিশ মাছ শিকার আহরন পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষন অভিযান কার্যক্রম চলমান থাকায় উক্ত সময়ে মৎস্যজীবিগন নদী/সাগরে মাছ আহরন করতে যেতে পারেনা। ফলে তাদের আয়- রোজগার বন্দ হয়ে যায়। উক্ত সময়ে তাদের পরিবারের খরচ চালিয়ে এনজিওর ঋণের কিস্তি দেয়া কষ্টকর। তাই উক্ত সময়ে এনজিও ঋণের কিস্তি আদায় বন্দ রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হলো।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত) ২২ দিন মা ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ইলিশের উৎপাদন বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকার প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য ২২ দিন পর্যন্ত মা ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে সরকার ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। ওই সময়ে জেলেরা বেকার হয়ে তাদের আয় রোজগার বন্ধ থাকে। তাই নিষিদ্ধকালীন সময়ে জেলেদের কাছ থেকে এনজিওর ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য সকল এনজিওকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

গলাচিপায় মোবাইল কোর্টে মটরসাইকেল জব্দ ও জরিমানা

গলাচিপায় মোবাইল কোর্টে মটরসাইকেল জব্দ ও জরিমানা

December 20, 2023
ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

July 13, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist